মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

'তাওবা' করে নাচ-গান ছাড়ার ঘোষণা পাকিস্তানি অভিনেত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাচ-গানের দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আলোচিত পাকিস্তানি অভিনেত্রী-গায়িকা রাবি পিরজাদা। সাথেসাথে বিগত জীবনে তার থেকে ঘটে যাওয়া গোনাহ থেকেও তাওবা করেছেন তিনি। খবর জিয়ো নিউজ এর।

ডেইলি জং এর খবরে জানানো হয়, সোমবার রাবি পিরজাদা নিজের যাবতীয় পাপের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলেন, 'আমি রাবি পিরজাদা শোবিজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমার সব পাপ ক্ষমা করুন এবং মানুষের মনে আমার প্রতি যে রাগ জমা হয়েছে, তাও যেন কিছুটা কম হয়।'

গত সপ্তাহে রাবি পিরজাদার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যায়। এর জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং-এর মুখে পড়েন তিনি। তারপরই নাচগান ছাড়ার কথা ঘোষণা করেন রাবি পিরজাদা।

সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ইতিমধ্যে অভিযোগও জানিয়েছেন তিনি।

রাবি পিরজাদা কিছুদিন আগে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আত্মঘাতী হামলার হুমকি দেন এবং একই ইস্যুতে এর আগেএ সাপ ও কুমির নিয়েও মোদীকে হুমকি দিয়েছিলেন তিনি।

ডেইলি জং ও জিয়ো নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ