শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে গুলি করল ইসরায়েলি পুলিশ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি এক যুবককে দুই হাত উপরে তুলে সামনের দিকে এগিয়ে যেতে বলে পেছন থেকে গুলি চালিয়েছেন ইসরায়েলের একজন নারী পুলিশ। গুলিবিদ্ধ যুবক লুটিয়ে পড়ার সেই ভিডিও ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে।

ফাঁস হওয়া ওই ভিডিওটি জেরুসালেমের পার্শ্ববর্তী আল জেইম নামক চেক পয়েন্টে ধারণ করা। ভিডিওতে দেখা যায়, গুলি লাগার সঙ্গে সঙ্গেই যুবকটি মাটিতে লুটিয়ে পড়েন। যদিও তার গায়ে বিদ্ধ হয়েছে রাবার বুলেট। ফলে প্রাণে বেঁচে গেছেন ওই যুবক।

ইসরায়েলি টেলিভিশনের খবরে বলা হয়, ওই যুবককে সেখান থেকে দু’হাত উঁচিয়ে চলে যেতে বলা হয়। তবে আরেকজন নারী পুলিশ তাকে গুলি করেছেন। এ ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আঘাত পাননি।

ইসরায়েলি পুলিশ বলছে, ঘটনাটি জানার পর ওই নারী পুলিশকে অপসারণ করা হয়েছে। তার স্থলে অন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিচার বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে তদন্ত করে দেখছে। তবে ঘটনাটি বছর দেড়েক আগের বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, ওই সময় তার সঙ্গে যে নারী দায়িত্ব পালন করেছিলেন, তাকেও অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোও নিন্দা জানিয়েছে ইসরায়েলি পুলিশের।

সূত্র: জেরুসালেম পোস্ট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ