রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

নীলফামারীতে আদালতে আসামির আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীতে আদালতে শুনানি চলাকালে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন মোটরসাইকেল চুরি মামলায় অভিযুক্ত এক আসামি। পরে আদালতের নির্দেশে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাহিদুল ইসলাম শুভ (৩০) নামে এই আসামি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আইনজীবী আল মাসুদ চৌধুরী বলেন, সৈয়দপুর থানার একটি চুরির মামলায় তাকে মিথ্যেভাবে জড়ানো হচ্ছে। যার কারণে ক্ষুব্ধ হয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সে। তাৎক্ষণিকভাবে আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সৈয়দপুর থানার জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) ফজলুল হক জানান, সৈয়দপুরে থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ অক্টোবর শুভসহ চারজনকে আটক করা হয়। তদন্তে আটক হওয়া চারজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। সোমবার দুপুরে আদালতে শুনানি চলাকালে শুভ তার হাতকড়া দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলে তার গলার কিছু অংশ কেটে যায়।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বলেন, হাতকড়া দিয়ে গলায় আঘাত করা রোগী এখন শঙ্কামুক্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ