বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা

প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রকৃত নেতা: ফাওয়াদ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সোমবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

করাচিতে সাংবাদিকদের ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান এই মুহূর্তে পাকিস্তানের প্রকৃত নেতা। পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার জন্য ইমরান খানের চেয়ে ভালো নেতা আর নেই।

তিনি আরো বলেন, ইমরান খানের যেহেতু বিকল্প নেই তাহলে তাঁকে পাঁচ বছর কাজ করতে দিন।

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ