শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

আজাদী মার্চে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান আজাদী মার্চে অংশগ্রহনকারীদের মাঝে ত্রাণ পাঠানোর সিদ্বান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার এক টুইট বার্তায় তিনি জানান, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এবং পরিবর্তিত আবহাওয়ার পরিস্থিতিতে ধরনায় (অবস্থান কর্মসূচী) অংশগ্রহণকারীদের কী কী ত্রাণ ও সহায়তা দেওয়া যেতে পারে তা যাচাই করার জন্য আমি সিডিএ চেয়ারম্যানকে দ্রুত ধরনার স্থান পরিদর্শন করার নির্দেশনা দিয়েছি।

https://twitter.com/ImranKhanPTI/status/1191968069557600258?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1191968069557600258&ref_url=https%3A%2F%2Fwww.dawn.com%2Flive-blog%2F

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ