মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিয়মিত ৪০ দিন ফজর নামাজ পড়লেই সাইকেল ফ্রি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ থেকে ঘোষণা করা হয়- যে বাচ্চারা নিয়মিত ৪০ দিন ফজর নামাজ পড়বে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে বাইসাইকেল। এ ঘোষণার পর বাচ্চাদের মধ্যে শুরু হয় নামাজ পড়ার প্রতিযোগিতা।

গত ৩ নভেম্বর পুরস্কার বিজয়ীদের মধ্যে নতুন ব্র্যান্ডের বাই সাইকেল দেয়া হয়। বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছিল বেঙ্গালুরুর স্থানীয় হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ কমিটি।

বেঙ্গালুরুর স্থানীয় মসজিদে নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ পড়লেই বাচ্চারা পাবে নতুন ব্র্যান্ডের এ সাইকেল। পুরস্কার হিসেবে নতুন সাইকেল দিতে স্পন্সরশিপ ব্যবস্থা হাতে নিয়েছিল হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ কমিটি।

নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ আদায়ের এ ক্যাম্পেইনে অংশগ্রহণ আহ্বান করার পর ২ শাতাধিক শিশু ৪০ দিনের এ ক্যাম্পেইনে অংশগ্রহণে সাইনআপ (রেজিস্ট্রেশন) করে।

তবে যারা নিয়মিত ৪০ দিন ক্যাম্পেইনটি অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্যও ছিল পুরস্কার। তারা পুরস্কার হিসেবে পেয়েছে ঘড়ি।

নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে আরও যারা এ উদ্যোগ গ্রহণ করে আসছে তাদের মধ্যে রয়েছে- পাকিস্তান, মিসর, মালয়েশিয়া, তুরস্ক এবং ইংল্যান্ড। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ