মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় শিশুসহ ৯ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তে বন্দুকধারীর গুলিতে ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। তারা সবাই যুক্তরাষ্ট্রের মরমন সম্প্রদায়ের লোক। খবর বিবিসি’র।

মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। তার সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা যায়, মরমন সম্প্রদায়ের প্রায় ২০ জনের একটি দলের ওপর এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে, তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্তকে ধরতে মার্কিন সেনাবাহিনীর সহায়তা নেয়ার প্রস্তাব দিয়েছেন মেক্সিকো পুলিশকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ