মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইতিহাস গড়ে ভার্জিনিয়ার প্রথম মুসলিম নারী সিনেটর হাশিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ নিলো ডেমোক্র্যাটিক পার্টি। এছাড়া দলটির প্রার্থী অ্যান্ডি বেশেয়ার কেনটাকির গর্ভনর পদে জয়লাভের দাবি করেছেন। তবে মিসিসিপির গর্ভনর হিসেবে জয় পেয়েছে রিপাবলিকান প্রার্থী টেট রিভস। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে ভার্জিনিয়ার টেনথ সিনেট ডিস্ট্রিক্ট থেকে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন গাজালা হাশিমি।

স্থানীয় একটি কমিউনিটি কলেজের প্রশাসক এবং প্রথমবারের মতো প্রার্থী হওয়া হাশিমি ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে রিপাবলিক পার্টির সিনেটর গ্লেন স্টারটেভ্যান্টকে হারিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি একটি বড় ধরনের ধাক্কা বলে মনে করা হয়েছে।

হাশিমি জয়লাভের পর টুইটারে বলেন, এই জয় শুধু আমার নয়। এটি ভার্জিনিয়ায় প্রগতিশীল পরিবর্তন প্রত্যাশী এবং আমার ওপর আস্থা রাখা সব মানুষের জয়।

হাশিমি জানান, তিনি দায়িত্ব বুঝে পাওয়ার পর জলবায়ু সঙ্কট, বন্দুকযুদ্ধ, স্বাস্থ্য সমস্যা ও গণশিক্ষা নিয়ে কাজ করার জন্য মরিয়া হয়ে আছি।

এই ভারতীয়-আমেরিকান রাজনীতিক ভারতে জন্মগ্রহণ করেন এবং শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে বি.এ. পাস করেন। তিনি এমরি ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে পিএইচডি করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ