শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ধুপখোলা মাঠে জাতীয় সীরাতুন্নবী সা. সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আগামীকাল ৮ নভেম্বর (শুক্রবার) রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে জাতীয় সীরাতুন্নবী সা. সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় সিরাত কমিটির সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে থাকবেন বেফাকের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস।

জাতীয় সিরাত কমিটির যুগ্ম মহাসচিব মুফতি হেদায়াতুল্লাহ আজাদীর পরিচালনায় এতে বক্তব্য দিবেন- আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবীব, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামীল, মাওলানা আব্দুল্লাহ ফারুক, মাওলানা মুজিবুর রহমান চাটগামী, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা আব্দুর রহীম আল মাদানী।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে থাকবেন- মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, মুফতি নুরুল আমীন, মুফতি জাফর আহমদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মাওলানা ইমদাদুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মুফতি মুনিরুজ্জামান, মুফতি আব্দুল্লাহ বিক্রমপুরী, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি আমীমুল ইহসান, মাওলানা ওমর ফারুক, মাওলানা দেলোয়ার হোসাইন কাসেমী, মাওলানা হারুন অর রশীদ, মাওলানা মুরশিদ আলম, মাওলানা আব্দুল হক, মাওলানা আশরাফ উদ্দীন আরিফ, মোস্তফা মঈনুদ্দীন খান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ