মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন বাংলাদেশি দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম♦ 

পাকিস্তানের রাইবেন্ড তাবলিগ মারকাজে চলছে বার্ষিক ইজতেমা। পাকিস্তান তাবলিগ জামাতের বার্ষিক এ ইজতেমার ২য় পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বরাবরের মত এবারো বাংলাদেশি দুই আলেম বয়ান করবেন এ ইজতেমায়।

৬ দিনব্যাপী বার্ষিক এ ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৩ নভেম্বর। আজ বৃহস্পতিবার ২য় পর্ব শুরু হয়ে ১০ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।

রায়বেন্ড মারকাজের দায়িত্বশীল মাওলানা কালিমুল্লাহ জামিল জানান, বাংলাদেশের তাবলিগ মারকাজের দুইজন মুরব্বি রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন।

বাংলাদেশের তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মাদ জোবায়ের আহমদ বয়ান করবেন শনিবার বাদ ফজর। মাওলানা  ফারুক আহমদ  শুক্রবার বাদ আসর বয়ান করবেন। এর আগে ১ম পর্বে বয়ান করেছেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা রবিউল হক।

অন্যান্যদের মধ্যে বয়ান করনে, বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তান তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজর আহমদ। বাদ মাগরিব, মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর মাওলানা আব্দুল রহমান মুম্বাই।

শুক্রবার বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ মাগরিব মাওলানা আহমদ লাট, শনিবার বাদ জোহর বয়ান করবেন প্রখ্যাত দায়ি মাওলানা তারিক জামিল। শনিবার বাদ আসর বয়ান করবেন, ইন্ডিয়া মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের হুসাইন। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা।

রোববার হেদায়াতি বয়ান করবেন মাওলানা খুরশিদ, মুনাজাত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা।

উল্লেখ্য, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছিলো বার্ষিক ইজতেমার ১ম পর্ব। ইজতেমার শেষ দিনে মাওলানা ইব্রাহিম সমাপনী দোয়া করেন।

পাকিস্তানে প্রতিবছর দুই পর্বে ৬ দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথম পর্ব শুরু হয়েছিলো ৩১ অক্টোবর। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ৭ নভেম্বর। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর রোববার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ