মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

সিরাতের মাস: আমেরিকান অমুসলিমদের জন্য খুলে দেয়া হলো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহু তাৎপর্যপূর্ণ পবিত্র মাস রবিউল আওয়াল। এ মাস ইসলাম সম্পর্কে আলোচনার উপযুক্ত সময়। ইসলামের নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং ওফাত (জন্ম-মৃত্যু) রবিউল আওয়ালে সংঘটিত হয়েছে-এজন্য এই মাসের রয়েছে আলাদা মর্যাদা ও সম্মান।

মিলাদুন্নবী ও ওফাতুন্নবী সা. এর স্মরণে বিশ্বের নানাপ্রান্তে এই মাসে অনুষ্ঠিত হয় সীরাতুন্নবী বা মহানবী সা. এর জীবনচরিত নিয়ে বিভিন্ন আলোচনা ও ধর্মীয় সভা। এরই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রমী একটি আয়োজন করে যুক্তরাষ্ট্রের বেন্টনভিলে অবস্থিত একটি মসজিদ-কতৃপক্ষ; ইসলাম এবং ইসলামের নবী সা.- এর জীবনাদর্শ ও শিক্ষা সম্পর্কে সেখানে বসবাসরত অমুসলিমরা যেন সঠিক ধারণা পায়-সেজন্য তারা একটি পরিকল্পনা গ্রহণ করে।

গত শনিবার (২ নভেম্বর) আরকানসাস রাজ্যের বেন্টনভিলের একটি মসজিদ অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেয় তারা। লক্ষ্য,মসজিদে এসে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে তারা পড়ুক এবং জানুক। ইসলামের মূল শিক্ষা কী এবং হিজাবের মাহাত্ম্য বিষয়েও সম্যক জ্ঞাত হোক অমুসলিমরা। একইসঙ্গে মসজিদ বিমুখ মুসলিমদের মসজিদমুখি করার জন্যও মসজিদে পরামর্শ করা হয়।

শনিবার মসজিদে আগমনকারী জোসলিন লেম্পকিন নামের এক অমুসলিম ভদ্রমহিলা নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মুসলিমরা উদারচিত্তের অধিকারী। তিনি সবাইকে মুসলমানদের রীতিনীতি অনুস্মরণেরও পরামর্শ দেন।

এককথায়, ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ ধর্মবর্ণ নির্বিশেষে সবার নিকট পৌঁছে দেয়ার অনন্য একটি মাধ্যম হিসেবে প্রশংসা কুড়িয়েছে বেন্টনভিলের মসজিদ-কতৃপক্ষের এই যুগপৎ উদ্যোগ।

মসজিদের পরিচালনা পর্ষদের একজন সদস্য রিদওয়ান খান বলেন, আমাদের এই অনুষ্ঠানের মূললক্ষ্য ছিল সবধর্মের মাঝে ইসলামধর্মের বড়ত্ব তুলে ধরা এবং পৃথিবীতে বিদ্যমান এটাই যে,একমাত্র সত্য ধর্ম সেটার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ফেরানোর নতুন কৌশলটি অবলম্বন করা।

ইকনা অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ