মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

আজাদি মার্চ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

চলমান এ  আজাদি মার্চ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দলের সংসদ সদস্যদের বিষয়টি নিয়ে অভয় দেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার নিজ দলের (পিটিআই) সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন ইমরান খান। এ সময় আজাদি মার্চে ভয় পাওয়ার কিছু নেই বলে উল্লেখ করেন তিনি।

ইমরান খান বলেন, এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। মজুতদারদের জন্য পাকিস্তান কৃত্রিম মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। এটারও সমাধান করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ