রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের নাম সুমন (২৫)। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, জেলার মহেশপুর সীমান্তে লড়াইঘাট এলাকা দিয়ে গতরাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন। ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।

তিনি আরও জানান, সুমনের মরদেহ ফেরত আনার বিষয়ে ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ