শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

বরিসের বিরুদ্ধে লড়ছেন সর্বকনিষ্ঠ প্রার্থী আলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে এবার লেবার পার্টির হয়ে ভোটে লড়ছেন ২৫ বছর বয়সী আলী মিলানি।

দেশেটির সাধারণ নির্বাচন ১২ ডিসেম্বর। এবার যারা ভোট ময়দানে আছেন, তাদের মধ্যে ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আলী সর্বকনিষ্ঠ। তেহরান থেকে মা আর বোনের সঙ্গে পাঁচ বছর বয়সে লন্ডনে এসেছিলেন। সোশ্যাল হাউসিং-এ থাকতেন তারা।

সম্প্রতি এক দৈনিককে আলি বলেছেন, বরিস আর প্রধানমন্ত্রী নন, এক জন পার্লামেন্ট সদস্যও নন, এ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে জড়িতই আর নন, এই বিষয়টি যদি নিশ্চিত করতে হয়, তা হলে একটাই পথ। আক্সব্রিজ থেকে তাকে হারাতে হবে।

আলি বলেছেন, এই লড়াইয়ে তার বড় সুবিধা যে তিনি স্থানীয় বাসিন্দা। তাই এলাকাটির সঙ্গে বরিসের তুলনায় তার অনেক বেশি পরিচিতি।

আলির পরিবার আক্সব্রিজেই থাকে। এখানকার স্কুলেই তার পড়াশোনা। ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে সক্রিয় ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। জনসন-আলি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা বিশ্লেষকদের।

এদিকে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসন আলীর কাছে হেরে যেতে পারেন বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও গত পাঁচ বছরের কম সময়ের মধ্যে এটি দেশটিতে তৃতীয় সাধারণ নির্বাচন। নির্বাচনে মূল লড়াইটা হবে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টির মধ্যে। দু’দলের ক্লারি হলেন যথাক্রমে বরিস জনসন ও জেমেরি করবিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ