রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

১০ মাস বিদ্যালয়ে না গিয়ে বেতন তুললেন এমপির স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী তানভী ঝুমুর। জেলার তাহিরপুর উপজেলা থেকে ডেপুটেশনে এসে বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। কিন্তু গত ১০ মাস ধরে স্কুলে আসছেন না তানভী ঝুমুর। একদিনের ছুটি নিয়ে স্কুল ছেড়ে এই দীর্ঘ সময় ধরে অনুপস্থিত তিনি। তবে স্কুলে না এলেও বেতন ঠিকই তুলে নিচ্ছেন তানভী।

এমপির স্ত্রী হওয়ায় এ বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা উপজেলা শিক্ষা কর্মকর্তারা মুখ খুলতে নারাজ।

জানা গেছে, তানভী ঝুমুর শিক্ষিকা হিসেবে নিয়োগ পান তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । প্রাথমিক শিক্ষা দফতরে তদবির করে তিনি ডেপুটেশনে আসেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চলতি বছরের ৭ জানুয়ারি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে একদিনের ছুটি নেন তিনি। কিন্তু এরপর থেকে আর স্কুলে আসেননি তানভী।

একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তানভী ঝুমুর। সেখানে ন্যাম ভবনে এমপি রতনের ফ্ল্যাটে থাকছেন তিনি।

তানভী ঝুমুর তাহিপুরের দক্ষিণ শ্রীপুরের মৃত আবুল কাশেমের মেয়ে।

তানভী ঝুমুর স্কুলে না আসা প্রসঙ্গে জানতে চাইল তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি বিদ্যালয়ে ৬ মাস হলো এসেছি। এসে উনাকে পাইনি। তবে উপস্থিতির খাতা দেখে জানতে পারলাম, তানভী ঝুমুর গত ৭ জানুয়ারি একদিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। অনেকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।’

এদিকে, তানভী ঝুমুর নামে কোনো শিক্ষিকা উপজেলায় আছেন এমনটা জানেন না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহীম বাবর।

শিক্ষিকা তানভী ঝুমুর সম্পর্কে জানতে চাইলে তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপরে শিক্ষিকা তানভীর ঝুমুরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে কথা বলতে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ