শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নেয়ায় চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

গতকাল শুক্রবার নওয়াজের দেশত্যাগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। এরপরই ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার ব্যাপারে তৎপর হয় তার পরিবার। ১০ নভেম্বর (রোববার) লন্ডনের উদ্দেশে তার পাকিস্তান ত্যাগ করার কথা রয়েছে।

দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লাটিলেট অত্যন্ত আশংকাজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লাটিলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এমন পরিস্থিতিতে নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চান তার পরিবার।

মেয়ে মরিয়ম নওয়াজ সাংবাদিকদের জানয়েছেন, নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি নিজে বাবার সঙ্গে লন্ডনে যেতে পারছেন না। তবে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ভাই শাহবাজ শরিফ লন্ডনে যাচ্ছেন।

নওয়াজের ব্যক্তিগত চিকিৎসক আদনান খান বলেছেন, শরিফের শারীরিক অবস্থা ‘জটিল’। তাৎক্ষণিকভাবে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ