মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশের ১১ নভেম্বরের (সোমবার) অনুষ্ঠিতব্য জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। জেএসসির ১১ তারিখের পরীক্ষা ১৩ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যন অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারাদেশের শনিবারের অনুষ্ঠেয় জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবিসহ সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এছাড়াও বুলবুল থেকে রক্ষা পেতে জেএসসি ও জেডিসি পরীক্ষার খাতা, প্রশ্নসহ যাবতীয় সরঞ্জাম নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা বড় ভবনে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে উপকূলসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

মোংলা ও পায়রা বন্দরে দেয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ