মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেই চার যময পুত্র সন্তান জন্ম দিলেন এক ফিলিস্তিনি মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

গত তিন দিনে গাজা উপত্যকায় অন্তত ৩৪ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ইহুদি কতৃক মুসলিম নিধনের কঠিন এ দু:সময়ে দারুণ এক সুখবর নিয়ে এসেছে গাজার এক দম্পতি; তাদের কোল আলোকিত করে জন্ম লাভ করেছে চার যময পুত্র সন্তান।

ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম ওয়াফা নিউজ এসেন্সি জানিয়েছে, শুক্রবার গাজা উপত্যকার মাহমুদ ইয়াহইয়া আল খতিবের স্ত্রী গাজার পশ্চিমাঞ্চলীয় একটি হাসপাতালে একইসঙ্গে যময চারজন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান-সকলেই পরিপূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা যায়।

এদিকে একইসঙ্গে চার পুত্র সন্তানের পিতামাতা হতে পেরে দারুণ উচ্ছসিত মাহমুদ ইয়াহইয়া ও তার স্ত্রী। মহান আল্লাহর এমন প্রসংশনীয় দানে তারা তাঁর নিকট হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।

সূত্র: ওয়াফা নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ