মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

জাতিসঙ্ঘের আদালতে মিয়ানমারের গণহত্যার শুনানি ডিসেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলা জাতিসংঘের সর্বোচ্চ আদালতে উঠছে আগামী ডিসেম্বরে।

সোমবার (১৮ নভেম্বর) ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) পক্ষ থেকে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আসে। ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেশনের অধীনে মামলা দায়ের করে আন্তর্জাতিক আদালতে।

মামলায় উল্লেখ করা হয় মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর জাতিগত নিধন অভিযানের উদ্দেশ্যে গণহত্যা চালিয়েছে, শুধু তাই নয় রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও তাদের সম্পদ লুন্ঠন করা হয়েছে।

আইসিজে তাদের বিবৃতিতে জানিয়েছে, ডিসেম্বরের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত ওই গণহত্যার মামলায় গণশুনানি অনুষ্ঠিত হবে।

গাম্বিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তারা শুনানি শেষ করে খুব দ্রুতই এ ব্যাপারে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা প্রত্যাশা করছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু স্থাপনায় বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় সেনাবাহিনীর অভিযান৷ তখন বাংলাদেশ সীমান্তের দিকে লাখ লাখ রোহিঙ্গা চলে আসেন৷ গত দুই বছরে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেয়৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ