মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

বিভিন্ন দেশ থেকে মুসলিম খলিফাদের স্মৃতিচিহ্ন পুনরুদ্ধার করছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন সময়ে মুসলিম খলিফাদের লুট হয়ে যাওয়া ঢাল, তরবারি, কুরআন শরীফ, তৈলচিত্র, ক্যালিগ্রাফি, পাণ্ডুলিপি-সহ আরও অনেক স্মৃতিচিহ্ন পুনরুদ্ধার করার উদ্যোগ নিয়েছে তুর্কি সরকার। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই পুনরুদ্ধার কার্যক্রম।

ইতোমধ্যে কুরআন শরীফের কিছু নুসখা, প্রাচীন মূল্যবান কিছু গ্রন্থের পাণ্ডুলিপি, সুলতান সালিমের সমাধি ফলক, কিছু তৈলচিত্র ও কিছু মূল্যবান পুনরুদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়া, ব্রিটেন, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র, আরব আমিরাতের মিউজিয়াম থেকে উদ্ধারকৃত এসব দূর্লভ বস্তুর সংখ্যা  ৪ হাজার ১ শত ৫৯ টি।

তুরস্কের বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষিত ছিল কসতুনতুনিয়া বিজেতা মোহাম্মদ আল ফাতিহসহ সকল খলিফাদেরই ঢাল, তরবারি, পঠিত কুরআন শরীফ, নানা ধরনের ব্যবহার সামগ্রী।

কিন্তু বিশ্বযুদ্ধ চলাকালীন অস্থিতিশীলতার সময় তুরস্কের আয়া সুফিয়া, তুপকাপিসহ অন্যান্য মিউজিয়াম থেকে লুট হয়ে যায় মহান খলিফাদের অনেক স্মৃতিচিহ্ন। ইউরোপের বিভিন্ন দেশ সুযোগ পেয়ে দামি এবং মূল্যবান অনেক সামগ্রী তুরস্কের মিউজিয়াম থেকে সরিয়ে নিজেদের দেশের জাদুঘরে রাখে।

তুরস্কের মানুষ নিজেদের খলিফাদের বিভিন্ন সামগ্রী দেখতে যেত জার্মানি, বুলগেরিয়া,যুক্তরাষ্ট্র, লন্ডন এবং প্যারিসে।

কুরআন শরীফের হাতে লেখা দুর্লভ অনেক নুসখা, মূল্যবান অনেক পাণ্ডুলিপি স্থানান্থরিত হয়েছিল তুরস্ক থেকে স্পেন, আলমেনিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়ার জাদুঘরে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ