মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেরই বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর আসনে বসাচ্ছেন গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট নিজেই বুধবার মাহিন্দা রাজাপাকসের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন দুই মেয়াদে শ্রীলংকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাহিন্দা।

গত শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভোটের ফল বেরোনোর পর থেকেই দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের উপরে ইস্তফা দেওয়ার চাপ আসছিল। বিজয়ী শিবিরের সেই চাপেই রনিল বুধবার নিজে থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তার এই সিদ্ধান্তের পরেই গোতাবায়া রাজাপাকসে তার ভাই প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদে বসানোর কথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে রনিল বিক্রমসিংহ বলেন, পার্লামেন্টে এখনও তার সরকারের গরিষ্ঠতা রয়েছে। তবু প্রেসিডেন্ট নির্বাচনের রায়কে মর্যাদা দিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন আজ বৃহস্পতিবার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ