মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

হিজাবী গর্ভবতী নারীকে এলোপাতাড়ি লাথি-ঘুষি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার সিডনির একটি ক্যাফেতে একজন ‘তোমার ধর্মের লোকেরা আমার মাকে ধর্ষণ করেছে’ বলে এক অন্তঃসত্ত্বা মুসলিম নারীর পেটে লাথি মেরেছে।

কয়েকদিন আগে ক্যাফেটিতে বন্ধুদের সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন ভুক্তভোগীসহ চার মুসলিম নারী। ভুক্তভোগী নারী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এসময় হঠাৎ হামলাকারী ক্যাফেটিতে ঢুকে তাদের দিকে তেড়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এই ব্যক্তি প্রথমে তাদের টেবিলের কাছে গিয়ে অশালীন আচরণ করেন। তিনি একপর্যায়ে অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারেন। এমনকি লাথি মারতে মারতে এই নারীকে চেয়ার থেকে ফেলে দেন তিনি।

আরও দেখা যায়, ক্যাফেটিতে থাকা আশেপাশের মানুষ ছুটে গিয়ে হামলাকারীকে থামানোর চেষ্টা করলে তারাও সামান্য আক্রান্ত হন। শেষমেশ এই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেয়।

এদিকে পুলিশ এই হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করে। হামলাকারী জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটিকে মুসলিম বিদ্বেষী হামলা বলে চিহ্নিত করেছে পুলিশ। অনলাইনে এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

আরএম/