শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম

‘অবরুদ্ধ কাশ্মীরে চার মাসে নিহত ৩৮, আহত ৮৫৩’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরে গত ৪ মাসে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৮৫৩ জন। নিহতদের মধ্যে ২ নারীসহ ৩ জন যুবক ছিলেন। কাশ্মীর মিডিয়া সার্ভিস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৩৮ জনের মধ্যে জেলে বা ভুয়া এনকাউন্টারে ৭ জনকে মেরে ফেলা হয়। এছাড়া শান্তিপূর্ণ মিছিলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮৫৩ জন গুরুতর জখম হয়।

এছাড়া অন্তত ১১ হাজার ৪০০ জন হুরিয়াত নেতা, এক্টিভিস্ট, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সিভিল সোয়াইটি মেম্বারকে এখনো জেলে কিংবা গৃহে বন্দি করে রাখা হয়েছে।

এছাড়া ভারতীয় বাহিনীর হাতে এখন পর্যন্ত ৩৯ জন নারীকে শ্লীলতাহানি ও অপমানের স্বীকার হতে হয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিস বলছে, ভারতীয় দখলদার কর্তৃপক্ষ গত ৫ আগস্ট থেকে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবারের নামাজ আদায় করতে দিচ্ছে না।

উপত্যকাটিতে বন্ধ হয়ে আছে ইন্টারনেট সেবা, প্রপেইড মোবাইল ও টেক্সট আদান প্রদান সেবা। সেইসঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনী বিভিন্ন অঞ্চলে অব্যাহত রেখেছে তল্লাশি অভিযান।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপির নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপ ঘিরে কাশ্মীর জুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। আটক করা হয়েছে সেখানকার রাজনীতিককে। কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় সংবাদমাধ্যমের ওপর

সেইসঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কাশ্মীরে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পালটা ব্যবস্থা হিসেবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্কও স্থগিত করেছে পাকিস্তান।

সূত্র: রেডিও পাকিস্তান।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ