বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা গত কয়েক দিনে প্রকাশিত কিছু সংবাদ শিরোনামেই পরিষ্কার।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন পেঁয়াজের কেজি ২০০-২৩০ টাকা। গত এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ৪৩৭ শতাংশ। পেঁয়াজের পাতার দামও ১০০ টাকা। বাজারে এমন কোনও সবজি নেই যার দাম ৮০-১০০ টাকার কম। মানুষের ভোটারধিকার আর নাগরিক মর্যাদা ছিনিয়ে নেয়ার পর সরকার তাদের দৈনন্দিন জীবনের সুখ-শান্তিও কেড়ে নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, অবৈধ সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে জনগণকে পেঁয়াজ খেতে নিষেধ করছে। তাহলে চালের দাম কেজিতে ১০-১৫ টাকা, আটার দাম ৫-১০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা এখন কী বলবেন। ভাত-রুটি খাওয়া বন্ধ করে দিতে? ভোজ্য তেলেরও দাম বেড়েছে। তাহলে তেল খাওয়াও কি বন্ধ করে দিতে হবে?’

মির্জা ফখরুল বলেন, ২০০৬ সালে মোটা চাল কেজি ছিল সাড়ে ১৭ টাকা, এখন ৩৪-৪০ টাকা। পেঁয়াজের দাম ৮-২০ টাকা ছিল, এখন তা ১৩০-২৩০ টাকা। সয়াবিন তেল ছিল ৪৮-৫৫ টাকা, এখন তা ৮০-১১০ টাকা। গরুর মাংস ছিল ১৪০-১৫০ টাকা, এখন ৫৩০-৫৫০ টাকা। দাম বিশ্লেষণ করলে দেখা যায় গত ১৩ বছরে জিনিসপত্রের দাম গড়ে বেড়েছে দিগুণেরও বেশি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ