মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

পাকিস্তানি টিভিতে 'দিরিলিস আরতুগ্রুল' সম্প্রচারের নির্দেশ ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ সম্প্রচারের জন্য রাষ্ট্রীয় টেলিভিশন (পিটিভি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার ইমরান খানের ব্যক্তিগত সহকারী ইফতিখার দারানির বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ এ খবর জানিয়েছে।

তিনি জানান, জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘দিরিলিস আরতুগ্রুল’ সম্প্রচারের জন্য পিটিভি কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন- ইসলাম গ্রহণ করলেন মেক্সিকান দম্পতি

ওই নির্দেশনায় ইমরান খান বলেছেন, সত্য ইতিহাস অবলম্বনে নির্মিত এই সিরিজ পিটিভিতে দেখানোর উদ্দেশ্য হল, জাতিকে ইসলামি ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়া। কারণ, ‘দিরিলিস আরতুগ্রুল’ ইসলামি সভ্যতা ইতিহাস ও মুসলিম বীরদের অত্যন্ত নিপুণতার সঙ্গে উপস্থাপন করতে পেরেছে।

আরও পড়ুন- দিরিলিস আরতুগ্রুল যে কারণে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পেয়েছে

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ