সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ

বিমান বাংলাদেশের ২ কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা আদায় না করে ক্ষতিসাধনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও সাবেক ডিজিএম ইফতিখার হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে সংস্থাটির উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম তাদেরকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে।

এর আগে, এই দুজনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে বিমানের কার্গো শাখায় ১১৮ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে মামলাটি করেন দুদক উপপরিচালক নাসিরুদ্দিন।

এজাহরে বলা হয়, পরস্পর যোগসাজসে ও ক্ষমতার অপব্যবহার করে বিমানের কার্গো গ্রাউন্ড হেন্ডেলিং শাখা সরকার এই টাকার ক্ষতি সাধন করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ