বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

লাঞ্ছিত ভিপি নুর, বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেকে লাঞ্ছিত ও হেনস্থা করার ঘটনা‌র তদন্ত চেয়ে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে যথাযথ ব্যবস্থা নি‌তে বিজয় একাত্তর হল প্রাধ্য‌ক্ষের কা‌ছে অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত এক অভিযোগপত্রে তিনি এ অনুরোধ করেন।

অ‌ভি‌যোগপ‌ত্রে নুরু বলেন, আমি মো. নুরুল হক, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি। আজ ৩. ১২. ২০১৯ ইংরেজি তারিখে দুপুরে বিজয় একাত্তর হলে গণরুমের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করতে গেলে মে-৩০০২-ক রুমে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিকসহ বেশ কয়েকজন ধাক্কাধাক্কি এবং গালিগালাজ করেন। একপর্যায়ে আমার হাত ধরে টানাটানি করেন।

শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি হয়ে হলে গিয়েও এমন অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত হওয়া খুবই দুঃখজনক। অতএব উক্ত ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা যথাযথ নেওয়ার অনুরোধ করছি।

এ বিষ‌য়ে বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড এ জে এম শ‌ফিউল আলম ভূঁইয়া ব‌লেন, ‘আমরা অভিযোগ পে‌য়ে‌ছি। জ‌ড়িত দুই শিক্ষার্থী‌কে আমরা কারণ দর্শা‌নোর নো‌টিশ দেব। প্রথ‌মে তা‌দের বক্তব্য জান‌তে চাইব। তা‌দের বক্তব্য শু‌নে প‌রে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, মঙ্গলবার দুপু‌রে বিজয় একাত্তর হলে গণরুমের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান ভি‌পি নুর। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী গণরু‌মের দরজা বন্ধ করে দি‌য়ে তাকে রু‌মে ঢুকতে বাধা দেন। একপর্যা‌য়ে বাধ্য হ‌য়ে হল থে‌কে বের হ‌য়ে আসেন তিনি।‌

এসময় তার সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রা‌শেদ খান, ফারুক হোসেনসহ বেশ ক‌য়েকজন নেতাকর্মী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ