মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

কুরআনসহ ইসলামি বই আগুনে পুড়িয়ে ফেলার ঘোষণা চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উইঘুর মুসলিমরা জানিয়েছেন, কুরআনসহ ইসলামি বই ও ইসলামের সঙ্গে সম্পৃক্ত সবকিছুকে আগুনে পোড়ানোর ঘোষণা দিয়েছে চীনের কম্যুনিস্টরা।

উইঘুর মুসলমানদের পক্ষে সোচ্চার মুহাম্মাদ খালিল নামের এক মুসলিম স্যোসালিস্ট নিজের টুইটার পেইজে লিখেছেন, চীনের উগ্রতাবাদী কম্যুনিস্টরা ইসলামি বইসহ ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত মুসলিমদের সবকিছুকে আগুনে পোড়াতে চায়।

চীনের কম্যুনিষ্টদের কর্তৃত্বাধীন কারাগারে প্রায় ২০ লক্ষ উইঘুর মুসলিম আটক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিমদের উপর ধর্ষণ ও অত্যাচার থেকে রক্ষা পেতে ইতিমধ্যে অনেক উইঘুর মুসলিম নারী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদকদের ধারণানুযায়ী প্রায় ১০ লক্ষ উইঘুর মুসলিম ও চীনের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে আটক করে তাদেরকে স্পেশাল ক্যাম্পে রাখা হয়েছে। কিন্তু চীন সরকার সর্বদা এ দাবীকে প্রত্যাখ্যান করেছে। চীন কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্রতাবাদের মোকাবিলার উদ্দেশ্যে বিশেষ ট্রেইনিং সেন্টারে উইঘুরদেরকে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ