সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ

তদবির এবং প্রবাসীর সঙ্গে ভিপি নুরের ফোনালাপ ফাঁস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডাকসুর ভিপি নুরুল হক নুরর টেলিফোন কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ভিপি নুরকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির এবং প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে।

একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বলা হয়, ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে নুরুকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। এখানে ডাকসু ভিপি তার আত্মীয়র একটি প্রকল্প নিয়ে এক প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায়। একই অডিওতে একজন প্রবাসী বাংলাদেশির কাছ থেকে টাকা চাওয়ার কথা শোনা গেছে।

ভিপি নুরের সঙ্গে কথোপকথনে প্রবাসী ওই বাংলাদেশি বলেন, আমি কিছু টাকা-পয়সা উঠিয়ে পাঠাতে চাচ্ছি। আমি জানি তোমাদের খুব টাকা-পয়সার দরকার। এ সময় ভিপি নুর বলেন, এই মানে যতটুকু সৎ থাকা যায় চেষ্টা করছি। তখন ওই প্রবাসী টাকা পাঠানোর জন্য ভিপি নুরের কাছে কিছু প্রয়োজনীয় তথ্য চান। এরপর ভিপি নুর বলেন, আপনি বলছেন, ঠিক আছে-খুশি হয়েছি। এ সময় হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি বলেও জানান ওই প্রবাসী।

ফোনালাপ নিয়ে প্রচারিত সংবাদে নুরের অডিও ক্লিপটি যে তার, সেটা তিনি স্বীকার করেছেন। ফাঁস হওয়া অডিও ক্লিপ প্রসঙ্গে নুর বলেন, আমার একটি ফোনালাপ ইলেকট্রনিক মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পুরোপুরি কথা না শুনিয়ে কিছু অংশ কেটে প্রচার করেছে, যা সাংবাদিকদের নৈতিকতার সাথে যায় না। আমি এর বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিশ পাঠাব।

অডিওতে আরও বলতে শোনা গেছে, ওই প্রকল্প কর্মকর্তা ভিপি নুরকে ইমেইল অ্যাড্রেসসহ ব্যাংকের একাউন্ট নম্বর পাঠাতে বলেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ