বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

যমুনা টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থার আহ্বান মাওলানা আব্দুস সামাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাতা ও জঙ্গিনেতা হিসেবে উপস্থাপনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এ দেশের শীর্ষস্থানীয় একজন মনীষী আলেম ছিলেন। বুখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক হবার পাশাপাশি তিনি শতশত শায়খুল হাদীসের শিক্ষকও ছিলেন। হজরত মাওলানা শামছুল হক ফরিদপুরী ও হাফেজ্জী হুজুরের মতো বুজুর্গদের হাতে গড়া সন্তান।

“এ দেশের ইসলামী রাজনীতির একজন অবিসংবাদিত নেতা ছিলেন তিনি। এই শীর্ষস্থানীয় আলেমকে হুজির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী আখ্যায়িত করে প্রতিবেদন প্রচার জাতির জন্য বড়ই দু:খজনক।”

মাওলানা আব্দুস সামাদ বলেন, আমরা মনে করি, যমুনা টিভি গণমাধ্যমের পেশাদারিত্বের জায়গা থেকে সরে এসে এ প্রতিবেদন প্রচার করেছে। টিভি চ্যানেলটি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে।

তিনি আরও বলেন, অবিলম্বে প্রতিবেদন প্রচারকারী টিভি কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হব। সরকারের পক্ষ থেকেও আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ