বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন ওয়ায়েজ মাওলানা জুনাইদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের রূপগঞ্জ থানা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা জুনাইদ আহমেদ সিদ্দিকী (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার খলাপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আখাউড়া উপজেলার জাংগাল গ্রামের মুসা মিয়ার ৩ ছেলে আরাফাত, ডালিম, ফোরকান ও নরসিংদীর তরোয়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে রাহাত। আহতরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের সহপাটি মাওলানা সিকান্দার হুসাইন আহমদ আওয়ার ইসলামকে জানান, মঙ্গলবার সিলেটের সুনামগঞ্জে একটি মাহফিল ছিল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে হয়। আজ মাগরিবের পর তার জানাজার নামাজ হয়।

তিনি আরও জানান, জুনাইদ আহমেদের বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে। সে ঢাকার স্বামীবাগ এলাকার সুলতানুল উলুম কওমি মাদরাসার পরিচালক ও নারায়ণগঞ্জ তারাব রূপসী এলাকার রহমানিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব।

ইটাখোলা হাইওয়ে পুলিশের এসআই মোয়াজ্জেম বলেন, সকাল ৭টায় সিলেটগামী একটি মাইক্রোবাস ঢাকাগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুনাইদ আহমেদ সিদ্দিকী নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, বেপরোয়া গতি ও ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ