সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ

হবিগঞ্জে ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।

গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো- ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন লস্করপুর গ্রামের নিউ সুজাত ব্রিকস, বশিনা এলাকার নিউ মেট্রো ব্রিকস ও তগলী এলাকার সাগর ব্রিকস।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইশরাত জাহান পান্না। তিনি বলেন, ইটভাটা তিনটি দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সনাতন পদ্ধতিতে ইট পুড়িয়ে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আজ (মঙ্গলবার) অভিযান চালিয়ে ওই তিনটি ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, এই উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি কৃষি জমির টপ সয়েল ব্যবহার না করার উপরও আমরা বিশেষভাবে নজরদারী করছে।

অভিযানের সময় পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহমেদ, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের একটি টিম তাদেরকে সহযোগিতা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ