শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

'আলেমদের জঙ্গি ও সন্ত্রাসী বানানোর পুরনো খেলা আবার শুরু হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন এক শ্রেণীর মিডিয়া বহু দিন যাবত এদেশের মাদরাসার ছাত্র-শিক্ষকদের জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালিয়ে আসছে।।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদে মাগরিব চট্টগ্রামের কর্ণফুলী বাদামতলস্থ শাহমীরপুর ওলামা কল্যাণ পরিষদের দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী এ অপপ্রচারের কুশিলব। এ কথা আজ প্রমাণিত সত্য যে ওলামা, মশায়েখ ও মাদরাসার সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের দুরতম সম্পর্কও নেই। সরকারি গোয়েন্দা সংস্থার কাছে এ সম্পর্কিত পূর্ণাঙ্গ প্রতিবেদন রয়েছে।

পরিশেষে ড. খালিদ বলেন, সবাইকে ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মুকাবিলার প্রস্তুতি নিতে হবে। এ ভূখণ্ডে ইসলামের বিকাশ ও নৈতিকতার উজ্জীবনে আলেমদের মেহনত ও ভূমিকা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়।

পরিষদের সভাপতি মাওলানা হাফেজ ফরিদ আহমেদের সভাপতিত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় জামেয়া পটিয়ার শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা, মাওলানা ফেরদৌস আল আজাদ চাদপুর, মাওলানা কারী আতাউল্লাহ উসমানী প্রমুখ।

আগামীকাল (৬ ডিসেম্বর) দ্বিতীয় দিবসে আলোচনা করবেন মাওলানা কারী নুরুল্লাহ শাহমীরপুর, মাওলানা ছলিম উল্লাহ চট্টগ্রাম, মাওলানা ফরিদ আহমদ আনসারি, মাওলানা মুফতি আমজাদ হোসাইন আশরাফী নরসিংদী, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ