বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

চলে গেলেন গুলশান আজাদ মসজিদের সাবেক ইমাম মাওলানা শামসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং গুলশান আজাদ মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা শামসুল হক র. ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরহুমের ছোট শ্যালক মাওলানা সাদিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মরহুমের প্রথম জানাজা আগামীকাল শুক্রবার জুমার পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে পরের দিন শনিবার সকাল ১০টায় নিজ বাড়ি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় মারকাজে দাওয়াতুল হক কমপ্লেক্স মসজিদে। পরে তাকে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাওলানা শামসুল হক ছিলেন গাজীপুরের কাপাসিয়া উত্তর খামের এলাকার মরহুম মাওলানা আব্দুল গফুরের বড় জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ