মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ন্যাটো, সম্মতি জানালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাল্টিক ও পোল্যান্ড নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সামরিক প্রতিরক্ষা জোরদার পরিকল্পনায় তুরস্কের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। খবর ‘ইয়েনি শাফাক’র।

লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলন শেষে জেনস স্টলটেনবার্গ বলেন, বাল্টিক ও পোল্যান্ড নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সামরিক প্রতিরক্ষা জোরদার পরিকল্পনায় তুরস্ক রাজি হয়েছে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নে এখন আর কোনো বাধা নেই।

বিষয়টি নিশ্চিত করে লিথুনিয়ার প্রেসিডেন্ট গীতানাস নওসেদা জানিয়েছেন, পোল্যান্ড ও বাল্টিক নিয়ে প্রতিরক্ষা পরিকল্পনায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্মতি দিয়েছেন।

এর আগে তুরস্ক বলেছিল, ন্যাটো জোট যদি কুর্দি সংগঠনকে (ওয়াইপিজি) সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে ঘোষণা না করে, তবে বাল্টিক নিয়ে ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনায় তারা সম্মতি দেবে না।

এদিকে সম্মেলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে ভালো সম্পর্ক রাখতে চায়’। তিনি বলেন, ‘চীন ভবিষ্যতে অস্ত্র সীমাবদ্ধতা অথবা কমিয়ে আনায় বিষয়ে আলোচনার অংশ হওয়া উচিত’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ