বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কেনিয়ায় ভবন ধসে নিহত ২, আটকা অনেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি ছয় তলা ভবন ধসে পড়ে দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আটকা পড়েছে ভবনটির ভেতর। খবর ‘নাইরোবি নিউজ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ধসে পড়ে ভবনটি। ছয় তলা এই ভবনটির অবস্থান নাইরোবি কাউন্টির এমবাকাসি ইস্ট নির্বাচনী এলাকার এমাবাকাসি ওয়ার্ডে।

ভবন ধসের বিষয়টি নিশ্চিত করে নাইরোবি রিজিওনাল পুলিশ কমান্ডার ফিলিপ এনডোলো বলেন, শুক্রবার সকালে ভবনটি ধসে পড়ে। তবে ভবনটির ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এখন উদ্ধারকাজ চলছে।

জানা গেছে, ভবনটিতে ২২টি পরিবার বসবাস করত। ভবনটি থেকে উদ্ধারের পর আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ