মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ডিজিটাল পাকিস্তান ক্যাম্পেইনের ঘোষণা দিলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে ডিজিটাল পাকিস্তান ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছেন। ডিজিটাল পাকিস্তান বাস্তবায়ন করে দেশটির জনগণকে প্রযুক্তি নির্ভর সেবা দেয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ইসলামাবাদে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ইমরান খান। তিনি বলেন, বিশ্ব ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে। সেদিক দিয়ে দেখলে পাকিস্তান এখনো পিছিয়ে।

দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল পাকিস্তানের রূপরেখা সবার সামনে তুলে ধরবেন বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ইমরান খান বলেন, পাকিস্তানের তরুণ জনগোষ্ঠীর জন্য এখন ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের অগ্রগতির জন্য হলেও আমাদের এখন সে পথে হাঁটতে হবে।

ইমরান খান বলেন, যে বিষয়গুলোতে সরকার এখন নজর দেবে এর মধ্যে প্রধান হবে ডিজিটাল পাকিস্তান। এটি তরুণদের অপরিহার্য। পাকিস্তান তরুণ জনগোষ্ঠীর দিক দিয়ে দ্বিতীয় প্রধান দেশ। তাই তরুণদের কাজে লাগাতে হবে ডিজিটাল কাজে।

নারীরাও এই খাতে অনেক কাজের সুযোগ পাবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমি ডিজিটালাইজেশনের পথে এগোতে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। কিন্তু তারপরও আমাদের একসঙ্গে কাজ করে দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ