বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি কুকুর উপহার দিলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়েছে ভারত। এর মধ্যে ১০টি কুকুর বেনাপোল সীমান্ত দিয়ে দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী।

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে ভারত এই কুকুরগুলো বাংলাদেশ সেনা বাহিনীকে উপহার দেয়।

অস্ত্র-মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অবৈধ পণ্য শনাক্ত করতে সক্ষম এসব কুকুর। ভারতের মিরাট থেকে প্রশিক্ষিত এসব কুকুর আনা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

বেনাপোল সীমান্ত চেকপোষ্টের শূন্য রেখায় এ সময় দুই দেশের সেনা ও বিজিবি এবং বিএসএফ'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ