বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

রুম্পা হত্যার প্রতিবাদে উত্তাল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবিতে দ্বিতীয় দিনেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বর্জন করেছেন পূর্বনির্ধারিত পরীক্ষা।

ঘোষণা অনুযায়ী শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই রুম্পা হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে জড়ো হন সহপাঠীরা। হত্যাকারীর বিচার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন তারা।

শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

গত বুধবার রাতে সিদ্ধেশ্বরী এলাকার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন রাতে স্বজনেরা রমনা থানায় লাশের ছবি দেখে রুবাইয়াত শারমিন রুম্পার পরিচয় শনাক্ত করেন।

এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার বাবা রোকনউদ্দিন হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়ির পরিদর্শক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ