রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

আবারো তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান।

বেশ কিছু দিন এই আলোচনা বন্ধ থাকার পর আবারও কাতারে মার্কিন কর্মকর্তা এবং তালেবানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। তালেবানের ঘনিষ্ঠ কিছু তথ্য এখবর জানিয়েছে।

মার্কিন সূত্রগুলি বলছে, আজ দোহায় যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু করেছে। আলোচনার শুরুতে সহিংসতা হ্রাসের উপর গুরুত্বারোপ করা হবে এবং পরবর্তীতে আফগানী এবং যুদ্ধবিরতিদের সম্পর্কিত আলোচনার মনোনিবেশ করা হবে।

এদিকে সংবাদ সংস্থা জুমহুরি উল্লেখ করেছে, এই আলোচনা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে।

এজন্য আফগানে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন বিশেষ প্রতিনিধি যালমী খলিলজাদ বুধবার (৪র্থ ডিসেম্বর) কাবুলে প্রবেশ করেছে এবং জাতীয় ঐক্য সরকারের কর্মকর্তা সাথে এবং আফগান রাজনীতিবিদদের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে কাতারে প্রবেশ করেছে।

খলিলজাদ গতসপ্তাহেও কাতারে তালেবান প্রতিনিধিদের সাথে চার দিন ব্যাপী অনানুষ্ঠানিক বৈঠক করেছে। এই বৈঠকটি টানা দুই মাস যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বৈঠক স্থগিত থাকার পর আবারও নতুন করে আনুষ্ঠানিকভাবে এই আলোচনা শুরু করার ব্যাপারে সংগঠিত হয়েছে।

তালেবানের প্রাক্তন সদস্য সাইয়্যেদ আকবার আগা বলেছেন এর পূর্বে যে নীতিমালায় স্বাক্ষর করা হয়েছে তাতে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত এবং আন্তঃ আফগানিস্তানের আলোচনা শুরু করার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ