বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

ইরাকে শিয়া ইমামের বাড়িতে ভয়াবহ রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের বাগদাদে ভয়াবহ সহিংসতার পর একজন বড় আলেমের ঘর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, গতকাল শনিবার ইরাকের প্রভাবশালী শিয়া আলেম ও ইমাম মোকতাদা আল সদরের বাড়িতে ড্রোন থেকে রকেট হামলা চালানো হয়েছে। তার দল সারুনের এক আইনপ্রণেতা জানিয়েছেন, হামলার সময় সদর বাড়িতে ছিলেন না, বিদেশে ছিলেন।

পুলিশ ও চিকিৎসকদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাগদাদের প্রতিবাদকারীদের বিক্ষোভে সশস্ত্র হামলার পরে এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আলেমের বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, তাহরির স্কয়ারের কাছে সিনাক ব্রিজে সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো ও ছুরিকাঘাতের ঘটনায় প্রায় ১৩০ জন আহত হয়েছে। নিহত ২৫ জনের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছে।

উল্লেখ্য, দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলনকারীরা তাহরির স্কয়ার ও সংলগ্ন তিনটি সেতু দখল করে রেখেছে। ওই সেতু তিনটি দিয়ে ইরাকের রাজনৈতিক কেন্দ্র গ্রিন জোনে যাওয়া যায়।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যে শুক্রবার ও শনিবারের হামলাটি চালানো হলো।

এই হামলার জন্য কারা দায়ী তা পরিষ্কার হয়নি। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলাকারীদের ‘অজ্ঞাত ব্যক্তি’ বলা হয়েছে।

প্রধানমন্ত্রী মাহদি পদত্যাগের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা রাজপথ ছাড়েনি। তারা দেশটির রাজনৈতিক পদ্ধতির সম্পূর্ণ পরিবর্তন চায়। এ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ