বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

এ বিষয়ে তাপস বলার কে? প্রশ্ন দুদক চেয়ারম্যানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসিক ব্যাংক দুর্নীতি ইস্যুতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে দুদকের চার্জশিটভুক্ত করা হবে কিনা এ বিষয়ে বলার তিনি কে? সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ রোববার ‘করাপশন এগেইনস্ট রিপোর্টার্স’ এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন। কমিশন তার নিজ গতিতে চলে। কমিশনকে চাপে রাখার সুযোগ কারো নেই।

ফজলে নূর তাপসের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কি উনি করেছেন? তদন্ত করছে কমিশন। কমিশন যেখানে তদন্ত করছে তখন এ বিষয় নিয়ে তো কথা বলাই উচিত না।

দুর্নীতি করলে কাউকে ছাড় নয়-এমন হুশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীত করলে দুদকের বারান্দায় আসতেই হবে। দুর্নীতিবাজ যত বড় বাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় নয়। এ বিষয়ে কেউ বিন্দুমাত্র রেহাই পাবে না।

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতায় ব্যারিস্টার ফজলে নূর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে কথা বলার সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে কেন আসামি করে মামলা করা হচ্ছে না, এ ব্যাপারে দুদক কী করছে- এমন প্রশ্ন তোলেন। এই ব্যর্থতার দায় স্বীকার করে দুদক চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেন তাপস।‌

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ