বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা হবে: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী লড়াইয়ে বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আজ রোববার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।

নাসিম বলেন, আগামী লড়াইয়ে বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। খালি মাঠে আর গোল দেওয়া যাবে না, ক্ষমতায় আছি বলে আত্মতৃপ্তিতে থাকা যাবে না।

তিনি বলেন, বিএনপি ভুলে ভরা দল, ওরা অর্ধেক মাঠ থেকেচলে গেছে, তাই ফাঁকা মাঠে গোল দিয়েছি। আগামী নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ