শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

সন্ত্রাসীদের হামলায় দেওবন্দের শিক্ষার্থী গুরুতর আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম ওয়াকফ দেওবন্দের শিক্ষার্থীর ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় উর্দু গণমাধ্যম মিল্লাত টাইমস।

শনিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমটির খবরে বলা হয়, দেওবন্দ মাদরাসার তাকমিল (মাস্টার্স)-এর শিক্ষার্থী মুহাম্মাদ আলিম (২০) শুক্রবার ছুটি কাটিয়ে সন্ধ্যায় বাসে করে বাড়ি থেকে মাদরসায় ফেরার সময় অজ্ঞাত চারজন হিন্দু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে মাথায় মারাত্মক আঘাত পান ওই শিক্ষার্থী। শুধু তাই নয়; তাকে ধর্মীয়ভাবেও কটুকথা বলে আক্রমণ করে ওই উগ্রবাদী সন্ত্রাসীরা।

আহত শিক্ষার্থী মুহাম্মাদ আলিম জানায়, বাসে কিছু পথ অতিক্রম করার পরেই সন্ত্রাসীরা আমার মাথায় লোহার ভারী বস্তু দিয়ে আঘাত করে। এসময় পাশে থাকা আরেক আরোহী তাদেরকে বাধা দিলে তাকেও ওরা গালমন্দ করে।

এদিকে এই ঘটনায় দারুল উলুমে শিক্ষার্থীদের মাঝে থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত মুহাম্মাদ আলিম অজ্ঞাত চারজন সন্ত্রাসীদের বিপক্ষে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। পুলিশ বাসের ড্রাইভার ও কনট্রাকটরকে গ্রেফতার দেখালেও অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি।

দারুল উলুম ওয়াকফ দেওবন্দ কর্তৃপক্ষও এ ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে; থানায় গিয়ে এই ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার দাবী করেছে তারা।

মিল্লাত টাইমস অবলম্বনে বেলায়েত হুসাইনৎ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ