বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে পজিশনে পুলিশ, ইন্টারনেট বন্ধ বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত ১০৭ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাংলার প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করুন: আল্লামা সাজ্জাদ নোমানী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম! ‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

গাজায় হামলা: ইসরায়েলকে উচিৎ জবাব দেয়ার হুমকি হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের অবস্থানগুলোর উপর ইহুদিবাদী ইসরায়েল যে বিমান হামলা চালাচ্ছে তা বিনা জবাবে পার পাবে না।

গতকাল রোববার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, দখলদার ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এখন অনেক বেশি অভিজ্ঞ এবং তারা জানে ইহুদিবাদী ইসরাইলের এই আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়।

গতকাল সকালে ইসরায়েলের একটি জঙ্গিবিমান গাজায় হামাসের অবস্থানে হামলা চালায়। ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান অন্তত দু’টি অবস্থানে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিবিমান ও হেলিকপ্টারের সাহায্যে ‘সন্ত্রাসী’ হামাসের কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে।

এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি নৌঘাঁটিতে হামলা চালানো হয়। ইসরাইলের ওপরে যে সমস্ত হামলা হচ্ছে তা গাজা উপত্যকা থেকে হচ্ছে এবং এ জন্য হামাসকেই সমস্ত দায়-দায়িত্ব বহন করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ