শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম

'রায় জোর করে কেড়ে নিতে চায় একটি বিশৃঙ্খল দল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে একটি বিশৃঙ্খল দল রয়েছে, যারা উচ্চ আদালত থেকে রায় জোর করে কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রোববার (৮ ডিসেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সম্মেলনে তিনি আরও বলেন, দেশবাসী দেখেছেন, তারা কীভাবে আদালতে তাণ্ডব চালিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করে জোরপূর্বক আসামিকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে। বিশ্বাসঘাতকরা নৃসংশভাবে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে হত্যা করে দেশকে অভিভাবকহীন করে। এরপর প্রায় ২০ বছর নানা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করে দেশকে দুর্দশা থেকে বের করে নিয়ে এসেছিল।

‘এরপর আবারও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি তথা জোট সরকার ক্ষমতায় এসে দেশজুড়ে বোমাবাজি, জ্বালাও-পোড়াও তাণ্ডব চালায়। ২০০৯ সালে আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনার পূর্বের দুই বছর ইয়াজউদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নেপথ্যে থেকে সামরিক বাহিনী দিয়ে দেশ পরিচালনা করেন। এটি ছিল সংবিধান পরিপস্থী’।

তিনি বলেন, ২০০৯ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছে। দেশের চেহারা পাল্টে যাচ্ছে। আমরা একটি সুখী-সমৃদ্ধি আধুনিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ