মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিরিয়ার আকাশ থেকে ইসরায়েলি যুদ্ধবিমান ফিরিয়ে দিল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলে ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমানকে বাধা দিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। রাশিয়ার আভিয়া ডট প্রো নামে একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।

ওই প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় টি-ফোর বিমানঘাঁটিতে হামলার জন্য ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার আকাশে প্রবেশ করে। কিন্তু সেগুলোকে বাধা দেয় রাশিয়ার বিমান। ওয়েবসাইটটি জানিয়েছে, গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুসারে, রাশিয়ার দুটি এসইউ-৩৫ জঙ্গিবিমান লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে ইসরায়েলি বিমানগুলোকে বাধা দেয়। এ কারণে হামলা চালাতে এবং সিরিয়ার আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয় তারা।

এর আগে, গোলান মালভূমিসহ সিরিয়ার ওপরে বহুবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার বেশিরভাগই সিরিয়ার সামরিক বাহিনী মোকাবেলা করেছে এবং ইসরায়েলের একটি এফ-সিক্সটিন জঙ্গিবিমানসহ অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি হামলার প্রতিকার চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে সিরিয়া।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ