রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

আন্তর্জাতিক মানবাধিকার আইন ভেঙেছে নাগরিকত্ব বিল: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব বিলে তীব্র আপত্তি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ বিল মানবাধিকার চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি।

টুইটারে তিনি বলেন, নাগরিকত্ব বিল আন্তর্জাতিক মানবাধিকার আইনের সব নিয়ম এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে। নরেন্দ্র মোদী সরকার ও আরএসএসকে লক্ষ্য করে তিনি বলেন, হিন্দু রাষ্ট্র নকশারই অংশ এই নাগরিকত্ব বিল।

নাগরিকত্ব বিল নিয়ে আন্তর্জাতিক চাপের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার যুক্তরাষ্ট্রীয় মার্কিন কমিশন।

গতকাল সোমবার ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বিবৃতি দিয়ে জানিয়েছে, নাগরিকত্ব বিল লোকসবার ছাড়পত্র পেয়ে যাওয়ায় খুবই সমস্যা তৈরি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যদি ক্যাব সংসদের উভয় পক্ষে পাশ হয়ে যায়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রের প্রধান নেতৃ্ত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা উচিত আমেরিকার।

এই বিল লোকসভায় পেশ করেছেন অমিত শাহ এবং এতে ISCIRF-এর প্রবল সমস্যা তৈরি হয়েছে।

এই বিল লোকসভায় পেশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে আমেরিকার হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটিও।

তারা বলেছে, নাগরিকত্বের জন্য ধর্মের পরীক্ষা নিয়ে যে প্রস্তাব ভারত গ্রহণ করেছে, তা দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিশ্বাসে আঘাত হানবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ