সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন আদালতে এ মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভিপি নুর তার পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফাঁসকৃত একটি ফোনালাপে নুরের সঙ্গে এক ব্যক্তির ১৩ কোটি টাকা লেনদেন ও বিদেশ থেকে অপর এক ব্যক্তির আর্থিক সহায়তা গ্রহণের বিষয়ে আলাপ হয়। এই দুটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। নুরের এমন কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ