রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

নয়াপল্টনে পুলিশের অবস্থান, র‌্যালি করতে পারেনি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের অনুমতি না পাওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পূর্বঘোষিত র‌্যালি করতে পারছে না বিএনপি।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি হওয়ার কথা ছিল। আজ সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। এ কারণে র‌্যালি বের করেনি বিএনপি।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার এনামুল হক বলেন, আজ ঢাকা শহরে অনেক যানজট। সরকারি অফিস আদালত খোলা। এরমধ্যে র‌্যালি করলে যান চলাচলে সমস্যা হবে। জনদুর্ভোগ হবে।

তিনি বলেন, যেহেতু বিএনপির র‌্যালি করার অনুমতি নেই তাই করতে দেয়া হবে না। তারপরও যদি করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, মানবাধিকার দিবসের মত দিনে পুলিশ র‌্যালির মতো শান্তিপূর্ণ কর্মসূচিও করতে দিচ্ছে না। দেশের গণতন্ত্র মানবাধিকারের চিত্র এটিই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ